দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কুয়াকাটায় অটোভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে কুয়াকাটার তুলাতলী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
এতে মোটরসাইকেল চালক বেলাল (২৭), মোটরসাইকেল আরোহী কাউয়ুম (৪০), অটোচালক রনি (২৮) ও অটোযাত্রী শাহজালাল (৩২) আহত হয়েছেন। এদের মধ্যে মোটরসাইকেল আরোহী সেনেটারী মিস্ত্রি কাউয়ুমের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আহতরা মহিপুর থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. আশিকুর রহমান বলেন, মোটরসাইকেল ও অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। এদের মধ্যে কাইয়ুম নামের একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অ