দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পানছড়িতে ইউপিডিএফের ৩ কর্মীকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি চলছে। অবরোধের কারণে ঢাকা, চট্টগ্রামসহ দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
চলছেনা আন্তঃজেলা ও অভ্যন্তরীণ সড়কে কোনো গাড়ি। তবে শহর ও শহরতলীতে হালকা যান চলাচল করতে দেখা যায়। এছাড়া ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা যাত্রীবাহী নৈশ বাসগুলো পুলিশি প্রহরায় খাগড়াছড়িতে প্রবেশ করে।
এদিকে অবরোধের সমর্থনে জেলার কয়েকটি স্থানে পিকেটিংয়ের খবর পাওয়া গেছে। তবে এখনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, বুধবার সকালে জেলার পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফের ৩ কর্মী নিহত হয়েছে। হত্যার প্রতিবাদে সংগঠনটি আজ খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ আহ্বান করে।
আরএ