দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে অভিযানের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের দুইজন এএসআই নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন আরেক এসআই ও দুইজন ইউপি সদস্য। সোমবার (২৮ অক্টোবর) রাত ৩টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের স্রীখোল এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ হওয়া দুই এএসআই হলেন সদরুল হাসান ও মুকুল হোসেন। তারা কুমারখালী থানায় কর্মরত।
আহতরা হলেন - কুমারখালী থানার এসআই মো. নজরুল ইসলাম, কয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ছলিম হোসেন ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেন টিটন। তবে এই হামলার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে পুলিশ ও স্থানীয়দের মাঝে।
স্থানীয়দের ভাষ্যমতে, নিষেধাজ্ঞা অমান্য করে অসাধুরা জেলেরা নদীতে মাছ ধরছিল। গভীর রাতে দুই মেম্বর ও ৬ পুলিশ পদ্মা নদীর বেড় কালোয়া এলাকায় অভিযানের কথা বলে কয়েকজন জেলের কাছ থেকে কিছু ইলিশ মাছ নিয়ে নদীর অন্যপ্রান্তে চলে যায়। পরে শিলাইদহের শ্রীখোল এলাকায় পৌঁছলে নৌকাযোগে এসে দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা চালায়। খবর পেয়ে স্থানীয় জেলেরা এস আই নজরুলসহ ৪ পুলিশ ও দুই মেম্বরকে উদ্ধার করে।
তবে কুমারখালী থানার ওসি মো. নজরুল ইসলাম বলছে, রাত তিনটার দিকে কুমারখালী থানা পুলিশের এসআই নজরুলের নেতৃত্বে একটি টিম কুমারখালীর ইউনিয়নের বেড়কালোয়া এলাকার পদ্মা নদীতে অভিযানে যান। এসময় পদ্মার মাঝখানে আসামিদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এতে কুমারখালী থানা পুলিশের এএসআই সদরুল ও মুকুল নৌকা থেকে পড়ে পদ্মায় নিখোঁজ হন। এসময় আহত হন এসআই নজরুল ও স্থানীয় দুই ইউপি সদস্য। নিখোঁজ পুলিশ সদস্যদের উদ্ধারে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
এফএইচ