দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফ্রি মেডিকেল ক্যাম্পসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে মাদারীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) সকালে জেলা সদর, শিবচর, কালকিনি, ডাসার ও রাজৈরে বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন দলটির নেতৃবৃন্দ।
পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এদিন সকাল থেকেই যুবদলের আয়োজনে জেলার শিবচরের সদর রোড, ৭১ রোডের নন্দকুমার মোড়, কলেজ মোড়সহ জেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসহায় ও দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।
এসব কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অ