দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পার্থ শীল (১৮) ও অয়ন দাস (১৮) নামে দুই কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এক্সপ্রেসওয়ের বন্দরখোলা যাত্রীছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে সূর্যনগর ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের প্রিটেস্ট পরীক্ষা শেষে বাড়ি ফিরছিলেন পার্থ শীল, অয়ন দাস ও সীমান্ত মন্ডল। এক্সপ্রেসওয়ের সংযোগ সড়ক দিয়ে যাওয়ার সময় তাদের মোটরসাইকেলটি বন্দরখোলা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই পার্থ শীল ও অয়ন দাসের মৃত্যু হয়। নিহত পার্থ শীল উপজেলার ভদ্রাসন এলাকার গোবিন্দ শীলের ছেলে এবং নিহত অয়ন দাস পাঁচ্চর গোয়ালকান্দা এলাকার পান্ডব দাসের ছেলে।
এ দুর্ঘটনায় একই এলাকার কমল মন্ডলের ছেলে সীমান্ত মন্ডল (১৮) নামে আরেক শিক্ষার্থী গুরুতর আহত হন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়।
ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের অধ্যক্ষ মো. হাফিজুল্লাহ মিয়া বলেন, আমি খবরটি পেয়েছি। খুবই দুঃখজনক। ওরা প্রিটেস্ট পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই কলেজছাত্রের মৃত্যু হয়। খবর পেয়ে আমাদের হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতির কারণে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অ