দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ জেলা যুবলীগের সহসভাপতি মো. সুমন মিয়াকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
শনিবার (১৯ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় যৌথ বাহিনী।
এর আগে শুক্রবার (১৮ অক্টোবর) রাতে জেলা শহরের মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সুমন জেলা শহরের মধ্যপাড়া এলাকার হাজী মোহাম্মদ মুসলিম মিয়ার ছেলে।
এতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রাতে জেলা শহরের মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বসতঘর তল্লাশি করে অবৈধ ১টি পিস্তল, ১টি খালি কার্তুজ ও ৩ রাউন্ড এ্যামোঃ উদ্ধার করা হয়। পরে রাতেই তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অ