দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত মামাতো ভাই মো. রুবেল মিয়াকে দেখতে এসে স্ট্রোক করেন ফুপাতো বোন শাহিদা। ঢাকায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।
সোমবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে মানিকগঞ্জ পৌরসভার পৌলী এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শাহিদা জেলার সাটুরিয়া উপজেলার তিল্লী এলাকায় বসবাস করতেন। নিহত রুবেল মিয়া পৌরসভার পৌলী এলাকার মো. জিন্নত আলীর ছেলে। তিনি একটি বেসরকারি কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার সন্ধ্যায় রুবেল মিয়া বাড়ি থেকে তরা যাওয়ার পথে খাগড়াকুড়ি এলাকায় অপরদিক থেকে আসা দুইটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হলে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে ঢাকায় রেফার্ড করা হয়। পরে আজ ভোর চারটার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আর নিহত রুবেলকে দেখতে এসে স্ট্রোক করেন ফুপাতো বোন শাহিদা। ঢাকায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের খবরে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।
অ