দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের কালকিনিতে একটি শপিংমলে আসা একজন নারীর ব্যাগ থেকে জোরপূর্বক লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়ার সময় ৩ নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
সোমবার (১৪ অক্টোবর) দুপুরে পৌর এলাকার থানার মোড় সংলগ্ন লন্ডন শপিংমলে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুরে কালকিনির লন্ডন শপিংমলে কেনাকাটা করতে আসা এক নারীর ব্যাগ থেকে জোরপূর্বক লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় ৩ জন নারী ছিনতাইকারী। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা তাদেরকে হাতেনাতে আটক করে কালকিনি থানা পুলিশের কাছে হস্তান্তর করে। আটক ওই নারী ছিনতাইকারীরা হলেন- মোসা. পারভীন বেগম (২২), শিল্পী বেগম (২২) ও নিপা বেগম (২৩)। তারা সবাই বরিশালের বিমানবন্দর থানা এলাকার রামপাড়া পট্টির বেদে সম্প্রদায়ের সদস্য।
এ ব্যাপারে কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বলেন, স্থানীয়দের সহায়তায় তিনজন নারী ছিনতাইকারীকে আটক করা হয়েছে । এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অ