দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরে শারদীয় দুর্গাপূজা পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গণশিক্ষা বিষয়ক সহ-সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। এসময় তাকে নারীরা আরতি নৃত্য দিয়ে বরণ করে নেয়।
শুক্রবার (১১ অক্টোবর) রাতে জেলার ডাসার উপজেলার শশিকর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন আনিসুর রহমান খোকন তালুকদার।
এ সময় বিএনপি নেতা হিন্দু সম্প্রদায়ের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সকলের কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা পৌঁছে দেন।
এই বিএনপি নেতা বলেন, আমরা ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। সবাইকে নিয়ে আমরা ভালো থাকতে চাই।
আরএ