দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের পাঁচখোলা ইউনিয়নের চরকালিকাপুর এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেজার দিয়ে আড়িয়াল খাঁ নদ থেকে বালু উত্তোলন করায় ব্যাপক ভাঙ্গনের মুখে পড়েছে গ্রামটি। ফলে নদী রক্ষা বাঁধও ধসে পড়েছে। আর এর প্রতিবাদে মানববন্ধন করেছে নদীপাড়ের শত শত মানুষ।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নদীপাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে আড়িয়াল খাঁ নদ থেকে সকাল থেকে দুপুর ও রাত থেকে ভোর পর্যন্ত অন্তত ১০ থেকে ১৫টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করেন ব্যবসায়ীরা। এতে নদীর দুপাড় ব্যাপক ভাঙ্গনের মুখে পড়ে। এবারের বর্ষার শুরু থেকে বালু উত্তোলনের মাত্রা আরও বেড়ে যায়। ফলে নদীরক্ষার জন্য দেওয়া জিও ব্যাগের সারিও নদীতে ভেঙ্গে পড়েছে।
এদিকে এলাকাবাসী বাঁধা দিলে তাদেরও ওপরে নেমে আসে নির্যাতন। এসব বালু ব্যবসায়ীরা মাদারীপুর পৌর শহরের হওয়ায় অনেকেই শহরে বসে মারধর পর্যন্ত করেছে। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে নদীপাড়ে মানববন্ধন করেন তারা। মানববন্ধনে এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেয়। তারা অচিরেই বালু উত্তোলন বন্ধের দাবি করেন।
অ