দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ায় অরক্ষিত রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জেলা ছাত্রদলের সাবেক নেতা মো. আদিল মিয়া নিহত হয়েছেন। এ ঘটনায় মো. রুবেল মিয়া এবং আফসান জুবায়েদ যুব নামে অপর দুই আরোহী আহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর নোয়াবাড়ি রেলগেইট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. আদিল মিয়া ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট এলাকার জাহের মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি চিনাইর এলাকায় একটি অরক্ষিত লেভেল ক্রসিং অতিক্রম করছিল। এসময় মোটরসাইকেলে জেলা ছাত্রদলের সাবেক সদস্য মো. আদিল মিয়া তার দুই বন্ধুকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে ফিরছিলেন। এসময় হঠাৎ করে অরক্ষিত লেভেল ক্রসিংয়ে আসলে মোটরসাইকেলটির সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আদিল ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়। এসময় তার সঙ্গে থাকা অপর দুই আরোহী রুবেল ও আফসান জুবায়েদ যুব আহত হন। তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে রুবেলের অবস্থা গুরুতর বলে জানান চিকিৎসকেরা।
এদিকে সাবেক সহকর্মীর মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. ফুজায়েল চৌধুরী ও সাবেক সদস্য সচিব মো. মহসিন হৃদয়সহ ছাত্রদল নেতাকর্মীরা ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ছুটে যান।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন খন্দকার ঘটনা সত্যতা নিশ্চিত করেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদেরকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অ