দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ার নন্দীগ্রামে ভাটরা ইউনিয়ন বিএনপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা ও সাধারণ সম্পাদক আনিছুর রহমানসহ নাম উল্লেখ করে ১১১ এবং অজ্ঞাত ২৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে উপজেলার ভাটরা ইউনিয়নের কুমিড়া পন্ডিতপুকুর স্কুল মাঠে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন।
ওই সমাবেশ শেষ হওয়ার পরপরই নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে দুই ছাত্রদল নেতা আহত হন। এ ঘটনায় রোরবার রাতে ওয়ার্ড বিএনপির সভাপতি মাটিহাস গ্রামের শফিকুল ইসলাম বাদী হয়ে নন্দীগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় পুলিশ রোববার ঢাকইর গ্রামের আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে।
উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, আমরা খুব তাড়াতাড়ি আওয়ামী লীগের এই সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি করছি।
৫ আগস্টের পর থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতারা আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মামলা প্রসঙ্গে নন্দীগ্রাম থানার (ওসি) আজমগীর হোসাইন বলেন, ককটেল বিস্ফোরণ মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এফএইচ