দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রায় ১৭ বছর পর শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে দায়ের করা মামলার বাদী যুক্তরাজ্য বিএনপি নেতা শরীফুজ্জামান চৌধুরী তপন মৌলভীবাজারের কুলাউড়ায় ফিরেছেন। যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরন করে ৯ সেপ্টেম্বর সিলেট থেকে কুলাউড়া উপজেলার ঘাগটিয়া গ্রামের নিজ জন্মভূমিতে ফেরেন।
তার আগমন উপলক্ষে কুলাউড়া স্টেশন চৌমুহনীতে এলাকার লোকজন ও যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় শরীফুজ্জামান চৌধুরী তপন বলেন, দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে কেন দেশে আসতে পারলাম না। এই বিচার কুলাউড়ার জনগণের কাছে দিয়ে গেলাম। যদি কখনো সুযোগ হয়, আপনারা এই বিচার করবেন। আমাদের অপরাধ একটাই, স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে দেশে-বিদেশে কথা বলেছি। আর কোনো অপরাধ নয়। আমরা কোনো দুষ্কৃতকারী নই, এই মাটির সন্তান আমরা, এই মাটিতে বড় হয়েছি। আমাদের অপরাধ একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গণে কথা বলেছি।
তিনি আরও বলেন, ২০১৪ সালে শেখ হাসিনা, তৎকালীন সেনাবাহিনীর প্রধান আজিজ, র্যাবের ডিজিসহ পাঁচজনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করি। সেই মামলা ও শেখ হাসিনা সরকারের নিষেধাজ্ঞার কারণে আমার জন্মস্থান কুলাউড়া তথা আমার দেশে আসতে পারিনি।
আমার আব্বা ও ছোট ভাই সাংবাদিক চয়ন জামানের মৃত্যুর পর তাদের লাশ দাফনে আমাকে দেশে আসতে দেওয়া হয়নি। কিন্তু আজকে শেখ হাসিনা চোরের মতো দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। গর্তে ঢুকে পড়েছে আওয়ামী লীগ। কিন্তু আমরা এই মাটির ভূমিপুত্র, আমরা এই মাটিতে ফিরে এসেছি। জনগণ এখন তারেক রহমানকে রাষ্ট্রনায়ক হিসেবে দেখতে চায়। কুলাউড়ায় সংবর্ধনা অনুষ্ঠানে কুলাউড়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এফএইচ