দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ - এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে লোহাগড়ায় সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৮ জুলাই) উপজেলা সামাজিক বনায়ন কেন্দ্রের আয়োজনে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে সদ্য খননকৃত নবগঙ্গা নদীর পূর্বপাড়ে চরমঙ্গলহাটা এলাকায় এ সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন করেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম ফয়জুল হক রোম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস কে আব্দুর রশীদ। উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, বনকর্মী হাসান খাঁন, মো. এরশাদ শেখ, বাগান মালি মো. হুমায়ুন কবীর, ইকবাল হোসেন, উপকারভোগী ঝন্টু শেখ, আমিনুর শেখ, লায়লা বেগম, বন বিভাগের ঠিকাদার কাজী জিয়াউর রহমান লোটাস।
জানাগেছে, লোহাগড়া উপজেলায় সদ্য খননকৃত নবগঙ্গা নদীর পূর্বপাড়ে চরমঙ্গলহাটা গ্রামের আকবর শেখের বাড়ি থেকে কুন্দশী গ্রামের জিতেন পালের বাড়ি পর্যন্ত ৫ কিলোমিটার এলাকাজুড়ে সামাজিক বনায়ন কর্মসূচির কাজ শুরু হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে ওই এলাকায় ৫ হাজার বনজ, ফলজ ও ঔষধী বৃক্ষ রোপণ করা হবে।
এমএ