দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরা সদর উপজেলার রইচপুর গ্রামে একমাস ২৪দিন বয়সী কন্যা শিশুকে খুনের অভিযোগে মা’কে গ্রেপ্তার করেছে সাতক্ষীরা থানা পুলিশ। অভিযোগ এর আগে তার নিজের দেড়বছর বয়সী পুত্র শিশুকে খাবারের সাথে দুইবার বিষ মিষিয়ে হত্যার চেষ্টা করেছিল।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ-ওসি মহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, রোববার (৭ জুলাই) দুপুরের দিকে রইচপুর নিবাসী মুজাফফর হোসেনের মেয়ে সুরাইয়া ইয়াসমিন মুক্তা (২৭) নিজের শিশু কন্যাকে পানিতে ডুবিয়ে হত্যা করে। পরে পাওয়া যাচ্ছে না এভাবে অন্যদের সাথে খোঁজাখুজি শুরু হলে রাতে শিশু মমতাজকে বাড়ির পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ। এরপর পুলিশ সুরাইয়াকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। শিশু মমতাজের মা সুরাইয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজ হাতে পানিতে ডুবিয়ে মেরে ফেলেছে সে কথা স্বীকার করেছে বলে জানান ওসি।
এদিকে এঘটনায় খুলনার গিলাতলার মুছা শেখ নিজের কন্যা হত্যার অভিযোগ এনে স্ত্রী সুরাইয়ার বিরুদ্ধে সাতক্ষীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছে পুলিশ। তার বক্তব্য বারবার সন্তান হত্যা চেষ্টা ও এবার হত্যা বিষয়টি কোন স্বাভাবিক ঘটনা নয়।
তবে ওসি মহিদুল বলছেন, এই গৃহবধু সুরাইয়া ইয়াসমিন মানসিক ভারসম্যহীন বলে বাবার বাড়ির দিক থেকে পুলিশকে জানিয়েছে।
এদিকে এঘটনাকে বেশ রহস্যজনক ও যথেষ্ঠ তদন্তের দাবি রাখে বলে জানান সাতক্ষীরার মানবাধিকার কর্মী ও আসকের সাতক্ষীরা জেলার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মাধব দত্ত। এধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত না হলে বারবার ঘটতে থাকবে।
এমএ