দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে মুন্সীগঞ্জে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভাইস চেয়ারম্যান ডঃ আসাদুজ্জামান রিপন বলেন, সাবেক পুলিশের পরিদর্শক বেনজিরের সমালোচনা করে বলেন, বেনজির সরকারের অধিন থেকে প্রাইভেট চাকরি করেছেন তার পাসপোর্টে লেখা প্রাইভেট সার্ভিস। চোখের সামনে বেনজির প্রাইভেট চাকরি করে গেলেন সরকারের বেতন পেলেন পুলিশের প্রটেকশন পেল পুলিশের ইউনিফর্ম গায়ে দিলেন। অথচ তিনি চাকরিটি করলেন প্রাইভেট। এই প্রাইভেট চাকরিটি যে দিয়েছে তাকে ছাড় দেওয়া হবেনা।
শেখ হাসিনা সরকার একটি ভাগনার বাহিনী তৈরি করেছিলেন সেই ভাগনার বাহিনীর প্রধান ছিলেন এই বেনজির। এই ভাগনার বাহীনির কাজ ছিল বিএনপি নেতাকর্মীদের ধরা তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা জুলুম নির্যাতন খুন ও তাদের গুম করা।
বুধবার (৩ জুলাই) বেলা সাড়ে ১২ টার দিকে মুন্সীগঞ্জ মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকায় সদর বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, আমাদের বেগম খালেদা জিয়াকে বন্দী করা হয়েছে শুধু বাংলাদেশটাকে লুটের রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য এবং ভারতের কাছে বাংলাদেশকে বন্ধক দিয়ে জাতে ক্ষমতায় থাকা যায় এবং ক্ষমতায় থাকার জন্য ফ্রি হিসেবে ভারতের কাছে অবৈধ চুক্তি করে যাচ্ছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে সরকারকে স্পষ্টভাষায় বলে দিতে চাই আমাদের বাংলাদেশের বুকের উপর দিয়ে এক ইঞ্চি জায়গাও ভারতের রেললাইনের জন্য দিব না বলে হুশিয়ারি দেন তিনি।
আপনারা ৫ বছর ক্ষমতায় থাকবেন এই স্বপ্ন পূরণ হবেনা। দেখেন এই বছর কোনভাবে পার করতে পারেন কিনা আমরা জানি এই সরদারের বিদায় সামনে তার জন্য বড় আন্দোলন করা লাগবে না।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি'র সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব, কামরুজ্জামান রতন, সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ মহিউদ্দিন।
এ সময় বক্তারা দেশনেত্রী এবং খালেদা জিয়ার অতি দ্রুত নিঃশর্ত মুক্তি দাবি করেন।
এমএ