দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদপুরের ভাঙ্গায় পাটক্ষেতে কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনার মামলা করেছেন কিশোরীর মা। শনিবার (২৯ জুন) দুপুরে কিশোরীর মা কহিনুর বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে একটি ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন।
শুক্রবার রাতে ওই গ্রামের একটি পাটক্ষেত থেকে থানা পুলিশ, ডিবি, সিআইডির যৌথটিম রেখা আক্তার (১৩) নামের ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে। তবে এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ধর্ষণের পর তাকে গলায় ওড়না পেচিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার (২৯ শে জুন) দুপুরে ফরিদপুর পুলিশ সুপার মোহাম্মাদ মোর্শেদ আলমসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতম কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সুপার দ্রুত ধর্ষণে জড়িতকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে সবাইকে আশ্বস্ত করেন।
উল্লেখ্য যে, শুক্রবার মেয়েটি তাদের বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। বিকেলে এক কৃষক পাট ক্ষেতের মধ্যে ওড়না দিয়ে মুখ বাধা বিবস্ত্র অবস্থায় মেয়েটির মরদেহ দেখতে পায়।
আরএ