দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার সাদুল্লাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়ী উচ্ছেদের উদ্দেশ্যে ভাংচুর, লুটতরাজ, অগ্নিসংযোগসহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
শনিবার (২৯ জুন) বিকেলে উপজেলার কামারপাড়া ইউনিয়নের পুরান লক্ষীপুর গ্রামের মৃত আফছার উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম ও তার পরিবারের অন্যান্য সদস্যসহ ভাড়াটে লোকজনকে নিয়ে প্রতিবেশী মৃত সোলাইমান হকের তিনপুত্র ফুলমিয়া, নিলমিয়া ও নুরুমিয়ার বসতবাড়ীতে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসী হামলা চালায়।
হামলাকারীরা বাড়িঘরে ভাংচুর, অগ্নিসংযোগ চালিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় তাদের আক্রমণে প্রতিবেশী কালাম মিয়া, প্রতিবন্ধী মশিউর রহমান ও মনোয়ারা বেগম গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এদের মধ্যে কালাম মিয়ার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ওসি শফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে লিখিত এজাহার পেয়েছি তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএ