দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটের মোংলায় ঘষিয়াখালী নৌ চ্যানেলে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে মহিদুল শেখ (২৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২৭ জুন) ভোরে উপজেলার চ্যানেলের জয়খা এলাকায় নিখোজ হন ওই জেলে। নিখোঁজ জেলেকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ।
নিখোঁজ মহিদুল শেখ মোংলা উপজেলার উলুবুনিয়া এলাকার আ. রশিদ শেখের ছেলে। নিখোঁজ মহিদুল শেখের ১০ মাসের ও ২বছরের দুটি ছেলে সন্তান রয়েছে।
মোংলা নৌ পুলিশের ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম বলেন, চ্যানেলের জয়খাঁ নামক স্থানে নদীতে মাছ ধরার সময় ওই রুটদিয়ে যাওয়া লাইটার জাহাজের পাখার সাথে দড়ি পেঁচিয়ে জেলেদের নৌকাটি ডুবে যায়। এসময় নৌকায় থাকা দুই জেলের ভিতরে তরিকুল শেখ নামে এক জেলে সাতরে কুলে উঠতে পারলেও মহিদুল শেখ (২৫) নিখোঁজ রয়েছে।
এ ঘটনায় লাইটার জাহাজটিকে আটক করা না গেলেও তাকে শনাক্ত করনের কাজ চলমান রয়েছে।
এমএ