দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকার সাভারের জাতীয় জীন ব্যাংক স্থাপন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি অবহিতকরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) সকালে সাভারের গণকবাড়িস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির (এনআইবি) অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এ সেমিনারে প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি এবং জাতীয় জীন ব্যাংক ব্যবস্থাপনা নীতিমালা বিষয়ে আলোচনা করা হয়।
আলোচকরা জানান, জীববৈচিত্র্য রক্ষাসহ টেকসই ব্যবহারের জন্য উদ্ভিদ, প্রাণী, অণুজীব, প্রভৃতির জেনেটিক উপাদান সংগ্রহ ও দীর্ঘমেয়াদে রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে স্থাপন করা হচ্ছে এই জীন ব্যাংক। এর মাধ্যমে দেশে বিদ্যমান উদ্ভিদ, প্রাণী, মৎস্য, অণুজীব, কীটপতঙ্গ, অমেরুদন্ডী প্রাণী, মেরিন, বনজ এবং মনুষ্য কৌলিসম্পদ কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ এবং এদের ডাটাবেজ প্রণয়ন ও সংরক্ষণ করা হবে।
ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি এবং গণপূর্ত অধিদপ্তরের তত্বাবধানে এই প্রকল্পের কার্যক্রম শুরু হয় ২০১৮ সালে যা ২০২৫ সালে শেষ হওয়ার কথা রয়েছে। এই প্রকল্পের আওতায় প্রায় ৪০ লক্ষ নমুনা ধারণ ক্ষমতাসম্পন্ন একটি বেজমেন্টসহ ১২তলা বিশিষ্ট ল্যাব কাম অফিস এবং জীন ব্যাংক ভবন, গবেষণাগারসহ অন্যান্য স্থাপনার জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি, এনিম্যাল সেড, ননসীড প্ল্যান্ট সেড ও কোয়ারেন্টাইন সেড, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, ডরমিটরী ভবনসহ ও অন্যান্য আবাসিক ভবন নির্মান করা হচ্ছে।
ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মহাপরিচালক ড. মো. সলিমুল্লাহর সভাপতির সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আলী হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, বাংলাদেশ বিজ্ঞান একাডেমী, কৃষি গবেষণা ফাউন্ডেশন, বেসরকারি প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ প্রতিনিধিসহ এনআইবির বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এমএ