দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাভারের বলিয়ারপুর এলাকায় প্রাইভেটকারের সঙ্গে দূরপাল্লার যাত্রীবাহী বাসের সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ তিন জন মারা গেছেন। এঘটনায় গুরুতর আহত হয়েছেন প্রাইভেটকারের আরও দুই যাত্রী। তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল হাসপাতাল ও ঢাকার ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) বিকেলে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকার এসএন সিএনজি এন্ড এলপিজি ফিলিং স্টেশনের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাভারের নগরকুন্ডা এলাকার ইব্রাহিম, বলিয়ারপুরের সাবেক মেম্বার নাজিম উদ্দীন ও একই এলাকার আব্দুল আলেকের ছেলে মজিবুর। মজিবুর রহমান নিজের গাড়ি নিজেই চালাচ্ছিলেন। আহত দুইজন হলেন শাহাবুদ্দিন ও আব্দুল জলিল।
নিহত মজিবুর রহমানের ভাগিনা হাকীম কোম্পানি বলেন, মজিবুর মামাসহ গাড়িতে ৫ জন ছিল। তারা প্রাইভেটকারে সাভারের দিকে যাচ্ছিলেন। ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় ঢাকামুখী লেন থেকে সাভারমুখী লেনে ইউটার্ন নেওয়ার সময় আরিচামুখী সি-লাইন পরিবহনের একটি দুরপাল্লার বাস দ্রুতগতিতে প্রাইভেটকারটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। এসময় প্রাইভেটকারটিতে থাকা পাঁচজনের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান । আহত অবস্থায় অন্য দুজনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল ও অপরজনকে ঢাকার ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছে স্বজনরা।
সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সওগাতুল আলম সড়ক দূর্ঘনায় ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত বাসটিকে জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে। আমরা চালক ও হেলপারকে আইনের আওতায় নেওয়ার জন্য কাজ করছি। এছাড়া আমরা ঘটনাস্থলে গিয়ে কোনো মরদেহ পাইনি। মরদেহগুলো তাদের স্বজনেরা উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছে। এঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
এফএইচ