দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের সিংগাইর ও হরিরামপুরের একুশ জন অসহায় দু:স্থ মানুষের মাঝে দশ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেছেন স্থানীয় সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু।
রবিবার (২৩ জুন) বিকেলে সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তিনি এই অনুদান বিতরণ করেন।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান সায়েদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার বসুসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলুর ঐচ্ছিক তহবিল হতে এই অনুদান প্রদান করা হয়।
এমএ