দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম এলাকায় আর্থ-সামাজিক উন্নয়নে ইক্ষু, সাথী ফসল ও গুড় উৎপাদন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার (২৪ জুন,২০২৪ইং) সকালে খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে কনফারেন্স হল এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় উন্নয়ন বোর্ড রাঙ্গামাটির সদস্য প্রশাসন ও প্রকল্প পরিচালক, মাহাবুব-উল করিম এর সভাপতিত্ত্বে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি কৃষি গবেষণা ইন্সটিটিউট এর মূখ্য গবেষক ড. মোঃ আলতাফ হোসেন, খাগড়াছড়ি কৃষি উপ-পরিচালক মোঃ বাছিরুল আলম, খাগড়াছড়ি সিনিয়র সহকারী কমিশনার মনিরা খাতুন, পার্বত্য জেলা খাগড়াছড়ির উপজেলা সমূহের কৃষি কর্মকর্তা বৃন্দ, জনপ্রতিনিধি সহ জেলার সুবিধাভোগী কৃষকদের অংশ গ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চল কৃষি উন্নয়ন সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলের কৃষক, মাটির উর্বরা শক্তি ও কৃষিজ বীজকে কাজে লাগিয়ে কিভাবে উন্নয়ন সম্ভব, আর কোন কোন জায়গায় কি জাতীয় ফলন ভালো হওয়ার সম্ভাবনা এবং তার পরামর্শ প্রদান করেন।
এমএ