দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খাগড়াছড়ির গুইমারাতে কোটি টাকা মূল্যের একটি গাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২০ আগস্ট) গভীর রাতে উপজেলার যৌথ খামার এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র জানায়, খাগড়াছড়ি থেকে (ঢাকা মেট্রো ঘ -১৫.৭৬৩০) একটি ভিআইপি গাড়ি গুইমারা বাজারের দিকে আসছিল। গাড়িটি উপজেলার যৌথ খামার এলাকায় পৌঁছালে ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত বেশ কয়েকটি ফাঁকা গুলি করে।
এসময় গাড়িতে থাকা দুইজন পালিয়ে গেলে গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। ড্রাইভার পালিয়ে যাওয়ায় গাড়িটির মালিকের সঠিক তথ্য জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে এটি খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য ও সাবেক পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার গাড়ি। তবে এই বিষয়ে কারো বক্তব্য পাওয়া যায়নি।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, গাড়িটির মালিক কে তা জানা যায়নি। ঘটনায় তদন্ত কনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এফএইচ