দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খাগড়াছড়িতে হাটের দিন হলেও বাজারে লোকজনের উপস্থিতি কম। পরিস্থিতি স্বাভাবিক থাকলেও মানুষের মাঝে উৎকণ্ঠা আতঙ্ক রয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সাপ্তাহিক হাটবাজারে তুলনায় কমসংখ্যক লোক রয়েছে। পাহাড়িদের উপস্থিতি একেবারে কম। পানখাইয়া পাড়া সড়কের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। ক্রেতার সংখ্যা কম হওয়ায় অলস সময় কাটাচ্ছেন ব্যবসায়ীরা। দূর-দূরান্ত থেকে কৃষিপণ্য না আসায় দামও একটু বেশি।
এছাড়া মানুষের মধ্যে আতঙ্ক উৎকণ্ঠা থাকলেও খাগড়াছড়ি পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। খাগড়াছড়ি থেকে সকল সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। তবে বিভিন্ন বিষয়ে গুজব ছড়ানোর অভিযোগ রয়েছে। গুজবের কারণেই মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। খাগড়াছড়ি সদরে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর পর্যাপ্ত টহল রয়েছে।
গত মঙ্গলবার জেলা সদরের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষককে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ তুলে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়ি শহরে পাহাড়ি বাঙালি সম্প্রদায়ের মাঝে উত্তেজনা ছড়িয়ে পরে। শহরের পানখাইয়া পাড়া সড়ক ও মহাজন পাড়া এলাকায় বেশ কয়েকটি দোকানপাট ভাংচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
আরএ