দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের ভান্ডারিয়া-তুষখালী-মঠবাড়িয়া সড়কে দক্ষিণ ইকরি গ্রামে পিকআপের ধাক্কায় ২ পথচারী নিহত ও ৪ জন আহত হয়েছে। সোমবার (২৪ জুন) সকালে ভান্ডারিয়া-তুষখালী-মঠবাড়িয়া সড়কে দক্ষিণ ইকরি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো: জসিম উদ্দিন।
নিহতরা হচ্ছেন হচ্ছেন গৃহবধূ ঝুমাইয়া আক্তার (৩২) ও শিশুকন্যা হাওয়া (৯)। গুরুতর আহত ৪ জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী রুবেল হোসেন জানান, সকালে স্বজনদের চট্টগ্রাম যেতে বাসে উঠিয়ে দিতে এসে ভান্ডারিয়ার ইকরি গ্রামের সাহেববাড়ি নামক স্থানে রাস্তার পাশে বাসের অপেক্ষায় ছিলো স্বজনরা। এ সময় মঠবাড়িয়ার দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে তাদেরকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলে ঝুমাইয়া ও হাওয়া নিহত হন। এ ঘটনায় আহত হন ৪ জন। এরা হচ্ছেন ইয়াসিন (৫), মায়া বেগম (৩৫) হাফিজা আক্তার (২৮), হোসেন (৩২)। আহতদের প্রথমে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাদেরকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো: জসিম উদ্দিন জানান, দূর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পালিয়ে যায়। তবে পিকআপটি আটক করা হয়েছে। এ ঘটনায় গাড়ির স্টাফ সন্দেহে এক জনকে আটক করা হয়েছে।
এমএ