দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা-বান্দুরা সড়কের মুন্সীগঞ্জের সিরাজদিখানে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৪ জন।
শনিবার (২২ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার মুন্সীগঞ্জ-নবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকার খারশুর নামকস্থানে ওই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সিএনজি যাত্রী শেখ আব্দুর রহমান ও মোহাম্মদ শাহীন মিয়া। তাদের বাড়ি ঢাকা জেলার দোহারে বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,নবাবগঞ্জের বান্দুরা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী নবকলি পরিবহন বাসটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে সিরাজদিখান উপজেলার খারশুর তালতলা এলাকায় নবাগঞ্জগামী একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা দুইজন গুরুতর আহতসহ ৬ জন আহত হয়।
তাদের উদ্ধার করে ঘটনাস্থলের পাশে নবাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক ওই দুইজনকে মৃত ঘোষণা করেন। আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম। তিনি জানান, দূর্ঘটনার পরে নবাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পাশে থাকায় আহতদের সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে দুইজনের মৃত্যু হয়েছে। দূর্ঘটনা কবলিত বাস ও সিএনজি পুলিশ হেফাজতে রয়েছে বলে জানান তিনি। লাশ নবাবগঞ্জ হাসপাতালে রয়েছে।
এমএ