দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাঙামাটিতে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা ও হত্যার দায়ে আসামী অংবাচিং মারমা প্রকাশ বামং (৪৬) কে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (১৩ জুন) সকালে রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ ই এম ইসমাইল হোসেনের আদালত এ রায় প্রদান করেন।
মামলার এজাহার হতে জানা যায়, ২০১৯ সালের ২ ফেব্রুয়ারী রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানার বড়খোলা পাড়ার নয় বছর বয়সী তৃতীয় শ্রেণী শিক্ষার্থী মিতালী মারমা আসামীর বাসায় প্রাইভেট পড়তে যান। অতিরিক্ত পড়ানোর অজুহাতে তার সাথে পড়তে যাওয়া অন্য সকল শিক্ষার্থীদের ছুটি দিয়ে মিতালীকে রেখে দেন আসামী। পরে ভিকটিম বাড়ি না ফেরায় তার পিতা ভিকটিমের খোঁজে যান। তখন আসামী পড়া শেষ করে অন্যান্য শিক্ষার্থীদের সাথে মিতালীকেও ছুটি প্রদান করেন বলে জানান। আসামীর আচরণ সন্দেহজনক মনে হওয়াতে মিতালীর পিতা স্থানীয়দের নিয়ে লুকিয়ে আসামীর বাড়ি পাহারা দিতে থাকেন। পরের দিন ৩ ফেব্রুয়ারী ভোরে আসামী মিতালীর বস্তাবন্দী লাশ গুম করার উদ্দেশ্যে বাড়ির বাইরে আনলে বস্তাসহ আটক করে স্থানীয়রা।
আদালত সূত্রে জানা যায়, আসামীর বিরুদ্ধে সকল সাক্ষ্য প্রমাণিত হওয়ায় তাকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এবং দেড় লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মিতালী চাকমার বাবা সাথুই অং মারমা বলেন, আমার মেয়েকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তার বিচার আমি পেয়েছি। আমি এই রায়ে সন্তুষ্ট। আর কোন বাবা-মায়ের বুক যাতে এভাবে খালি না হয়।
এ রায়ে সন্তুষ্ট প্রকাশ করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলী সাইফুল ইসলাম বলেন, আমরা এই রায়ে সন্তুষ্ট। এই রায়ের ফলে সমাজে শিশুদের প্রতি অন্যায় ও অবিচারের প্রবণতা কমে আসবে।
অন্যদিকে আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মামুনুর রশীদ বলেন, আসামীপক্ষের আইনজীবী হিসেবে আমার এই রায়ের বিপক্ষে থাকার কথা। কিন্তু যেহেতু এটি একটি স্পর্শকাতর বিষয় এবং জঘন্যতম অপরাধ, তাই আমি মনে করি এই রায়ের ফলে সমাজে একটি শক্ত বার্তা পৌঁছালো। আসামীর পরিবারের সাথে আলোচনা করে উচ্চ আদালতে আপীলের সিদ্ধান্ত নেয়া হবে।
এম