দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, যখন দেশে খাদ্যের অভাব ছিল তখন অনেকেই ভাতের মাড় খেতো। অনেকেই আবার রুটি খেতো। আটা কিনলে মনে করতো সে মনে হয় সবচেয়ে গরীব মানুষ। আর এখন কিন্তু গরীবেরা তিন বেলা ভাত খায় এবং ধনীরা আটা খায়। সেটা ওজন বাড়ার ভয়েই হোক কিংবা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্যই হোক।
বৃহস্পতিবার (১৩ জুন) দুপুর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইলোতে সরকারি প্রিমিক্স কার্নেল ফ্যাক্টরি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, চাল যতোই চকচকে খাই না কেনো পাচঁটা ছাটাইয়ের পর এতে পুষ্টিগুণ থাকে না। এখন পুষ্টিসমৃদ্ধ চাল উৎপন্ন করতে হচ্ছে। শুধু চকচকে করলেই হয় না এটিকে পিচ্ছিল করতে হলে স্যালাইন ওয়াটার ড্রপ বাই ড্রপ দিতে হয়, তা দিয়েই চাল খাচ্ছি। ছাঁটাই বন্ধে সিদ্ধান্তে নেওয়া হয়েছে। দুই ছাঁটাই তিন ছাঁটাইয়ের বেশি দিতে পারবে না। এ নিয়ে আইন হয়েছে শিগগিরই প্রজ্ঞাপনের পর মিল মালিকদের ডেকে জানিয়ে দেওয়া হবে।
তিনি বলেন, বর্তমানে খাদ্যের অভাবে কোনো মানুষ মারা গেছে—এমন ইতিহাস বাংলাদেশে নেই। শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধামুক্ত বাংলাদেশ। পাশাপাশি তিনি কৃষিকে বেশি প্রাধান্য দিয়েছেন। অর্থাৎ কৃষি যত এগিয়ে যাবে, আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আরও বৃদ্ধি পাবে।
জেলা প্রশাসক মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- খাদ্য মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেন, অতিরিক্ত মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন, র্যাব-১১ এর অধিনায়ক (সিও) তানভীর মাহমুদ পাশা, নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) আমির খসরুসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আরএ