দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, দেশে বিভিন্ন নদ-নদী ভাঙনের অন্যতম বড় কারণ হচ্ছে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন।
বুধবার (১২ জুন) দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মানদী তীরবর্তী গাওদিয়া ইউনিয়নের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বালু ব্যবসায়ীরা স্থানীয়দের সঙ্গে যোগসাজশ করে অবৈধ বালু উত্তোলন করে বিপুল টাকার মালিক হয়। কিন্তু তাদের কারণে সরকারের প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়। তখন স্থানীয় জনগণ ও মিডিয়া আমাদের দোষারোপ করে।
জাহিদ ফারুক বলেন, পদ্মা সেতুর কারণে পদ্মা নদীর গতিপথ কিছুটা পরিবর্তন হয়েছে। এছাড়া প্রায় তিন কিলোমিটার এলাকার নদীচর বিলীন হয়ে যাওয়ায় কারণে নদী গতিপথ পরিবর্তন হয়ে নতুন কয়েকটি এলাকায় ভাঙন দেখা দিয়েছে।
মন্ত্রী বলেন, লৌহজং ও টঙ্গীবাড়ি উপজেলার পদ্মার তীর সংরক্ষণের কাজ অব্যাহত রয়েছে। নতুন করে ভাঙন কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা হচ্ছে। এ এলাকাগুলো স্থায়ী বাঁধের আওতায় আসবে বলেও জানান তিনি।
এ সময় মুন্সীগঞ্জের-২ আসনের এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন এবং লৌহজং উপজেলা পরিষদের চেয়ারম্যান বি এম শোয়েব উপস্থিত ছিলেন।
আরএ