দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার চন্দনতলা এলাকা থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ জুন) সকাল ৯ টার দিকে মিরকাদিম পৌরসভার চন্দনতলা এলাকার সাবেক মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এম ইদ্রীস আলীর বাড়ির পাশে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পরিত্যক্ত ডোবায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে সকাল সাড়ে ১০ টার দিকে ওই পরিত্যক্ত ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে হাতিমাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ নীরু মিয়া জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশের টিম গিয়ে মরদেহটি উদ্ধার করে। শনিবার রাতের যে কোন সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#
এম