দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীতে বর্ণিল আয়োজনে ৮ জুন থেকে ১৪ জনু-২৪ইং পর্যন্ত সপ্তাহ ব্যাপী "স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক" এ শ্লোগান নিয়ে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন।
শনিবার (৮ জুন) বেলা ১১ টায় পটুয়াখালী সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে ও আমিনুল ইসলাম সিরাজের উপস্থাপনায় ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশসাক মোঃ নূর কুতুবুল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট হাফিজুর রহমান হাফিজ, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান।
আরোও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন ব্যানার্জী, জেলা টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স। মঞ্চে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) চন্দন কর, রেভিনিউ ডেপুটি কালেক্টর রেহেনা আক্তারসহ উপজেলা সমূহের ভূমি অফিসের কর্মকর্তাগন। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ আকাশে নানান রঙের বেলুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহের আনুষ্ঠিনক উদ্বোধন করেন। এ ভূমি সেবা সপ্তাহ চলবে ১৪ জুন পর্যন্ত।