দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর বাউফল উপজেলায় সড়ক দুর্ঘটনায় মিলন হাওলাদার (৩০) নামের এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার ভুবন সাহার কাচারি এলাকায় বাউফল-বগা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিলন হাওলাদার বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা। তিনি উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামের সাবেক ইউপি সদস্য শাহাবুদ্দিন হাওলাদারের ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার ভোরে সিএনজিচালিত গাড়িতে কর্মস্থলে যাচ্ছিলেন মিলন। পথে উপজেলার ভুবন সাহার কাচারি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজির। এতে মিলন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্স ও সিএনজির চালক পালিয়েছে। তাদের আটক করার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২০১৮ সালে মিলন উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে প্রথম চাকরিতে যোগদান করেন। তার স্ত্রী ও ৩ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।
আরএ