দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খাগড়াছড়িতে বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের উদ্যোগে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) সকাল ১১টায় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
বক্তারা বলেন, কোরবানী ঈদকে সামনে রেখে একটি চক্র জাল টাকার নোটের লেনদেনের চেষ্টা চালায়। এই সময় জাল নোট চক্রকারীরা বেপরোয়া হয়ে উঠে। জাল নোট না চেনার কারণে অনেকেই বিপদে পড়ে। সবাইতে এ ব্যাপারে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
এ সময় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মুক্তা ধর, সোনালী ব্যাংক'র ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সাইফুর রহমান প্রমুখ। কর্মশালায় বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাসহ জনপ্রতিনিধি বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এম