দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির রাজাপুরের পুটিয়াখালিতে দুই উপজেলা চেয়রম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে। এ ঘটনায় বুধবার গভীর রাতে উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার (৬ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান।
পুলিশ জানায়, দোয়াত কলম প্রতীকের সমর্থক গালুয়া ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া পারভেজ বাদী হয়ে ৩২ জনের নাম উল্লেখ করে ৬৭ জনের নামে মামলা করেন। অপরদিকে মোটরসাইকেল প্রতীকের সমর্থক জহির মোল্লা বাদী হয়ে ৪০ জনের নাম উল্লেখ করে ১শ’ জনের নামে মামলা করেন।
বুধবার (৫ জুন) রাত পৌনে ৮টার দিকে উপজেলার পুটিয়াখালি বাজার এলাকায় প্রচার প্রচারণার সময় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে দুই দফায় হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। আহতদের মধ্যে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ জন ও বরিশাল শেবাচিমে একজনকে চিকিৎসা নেয়। এছাড়া বেশ কয়েকজন বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন।
ঘটনার পর উভয় পক্ষ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে উত্তেজনা ছড়িয়ে পরে। ঘটনার পর রাতে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আফরোজা আক্তার লাইজু ও মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মিলন মাহমুদ বাচ্চু সংবাদ সম্মেলন করে তাদের কর্মী সমর্থকদের ওপরে অতর্কিত হামলার পাল্টাপাল্টি অভিযোগ করেন। তারা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট সম্পন্ন করার জন্য প্রশাসনের কঠোর অবস্থানের দাবি জানান।
রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, উভয় পক্ষ থেকে দুটি মামলা করা হয়েছে। আসামিদের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
আরএ