দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’ এমন শ্লোগানে প্রকৃতি ও জীবন ক্লাবের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা হয়েছে শেরপুরে। বুধবার (৫ জুন) বিকালে ৫ টায় শেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীবন ক্লাব শেরপুর জেলা শাখার সভাপতি সহযোগী অধ্যাপক মো. আব্দুল কাদির।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুর রহমান শহীদ, নাগরিক সংগঠন জনউদ্যোগ আহ্বায়ক শিক্ষক মো. আবুল কালাম আজাদ।
এসময় শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক সুশীল মালাকার, সংস্কৃতিকর্মী এস.এম. আবু হান্নান, সাধারণ সম্পাদক জ্যোতি পোদ্দার, প্রকৃতিপ্রেমী দেবদাস চন্দ বাবু, মানবাধিকার কর্মী মো. শামীম হোসেন, আদিবাসী নেতা সুমন্ত বর্মন প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও বৈশ্বিক উষ্ণতা লাঘবে পৃথিবীর বায়ুমণ্ডলের সুরক্ষায় অধিকহারে বৃক্ষরোপনের ওপর গুরুত্ব আরোপ করেন। সেইসাথে প্রকৃতি ও জীবন ক্লাবের ‘সবুজে সাজাই বাংলাদেশ’ ২য় কার্যক্রম বাস্তবায়নে জেলায় আগামী আগামী ৩ মাসে অন্তত: তিন হাজার বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেকেই এ সময়ে ব্যক্তিগতভাবে অন্তত: ১০টি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়।
এম