দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে ‘জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং করণীয় শীর্ষক সমন্বয় সভা’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ মে) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জালাল উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ।
সভায় বিচার প্রার্থীরা গ্রাম আদালতের সেবা থেকে যাতে কেউ বঞ্ছিত না হয় সে দিকে খেয়াল রাখার জন্য ইউপি সচিবদেরকে নির্দেশ দেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। গ্রাম আদালতের মামলা এজলাসে পরিচালনা করার ক্ষেত্রে মূখ্য ভূমিকা রাখার জন্যও নির্দেশ দেন তিনি।
উচ্চ আদালতে মামলার চাপ কমাতে গ্রাম আদালতের কোনো বিকল্প নাই উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, উচ্চ আদালতে মামলার করলে প্রান্তিক মানুষের ভোগান্তি হয় অনেক। এরমধ্যে যাতায়াত খরচ, উকিলের খরচ, মামলার দীর্ঘসূত্রতা তো আছেই। দেশের হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজ করার লক্ষে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক পরিচালিত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন পাটোয়ারী, কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দিন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আঁখি নূর জাহান নীলা।
প্রকল্পের নোয়াখালী জেলার কার্যক্রম প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন অতিরিক্ত জেলা ব্যবস্থাপক প্রনব কান্তি দাস। সার্বিক বিষয়ে সহযোগিতা করেন উপজেলা সমন্বয়কারীগণ।
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন, ইউএনডিপি এবং বাংলাদেশ সরকারের আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে এ প্রকল্প। দেশের ৬১ জেলার ৪৬৮টি উপজেলায় ৪৪৫৩টি ইউনিয়নে প্রকল্পটির মাঠ পর্যায়ে বাস্তবায়নে কাজ করছে ইপসা, ইএসডিও এবং ওয়েভ ফাউন্ডেশন।
আরএ