দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রায় চার ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। নওগাঁর রাণীনগর রেলস্টেশনের অদূরে বড়বড়িয়া নামক স্থানে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি সকাল সাড়ে ৯টার সময় বিকল হয়ে পড়ে। এতে করে উত্তরবঙ্গের সঙ্গে দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
রাণীনগর রেলওয়ে স্টেশন মাস্টার মানিক হোসেন জানান, চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ৫৩২নং বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ৯টায় রাণীনগর স্টেশন ছেড়ে যাবার পর বিজয়কান্দি বড়বড়িয়া এলাকায় পৌছলে হঠাৎ করেই পিছনের 'ক' নং বগির স্প্রিং সকাপ ভেঙ্গে যায়। এসময় পিছনের বগিতে থাকা গার্ড বুঝতে পেরে ভ্যাকম টেনে ট্রেনটি থামিয়ে দেয়। এতে ট্রেনটি মাঝপথেই থেমে গেলে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পরে। পরে খবর পেয়ে উর্দ্ধতন কর্মকর্তারা এসে ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রায় আধা ঘণ্টা পর ত্রুটিপূর্ণ পিছনের বগি রেখেই ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয়।
পরে সান্তাহার জংশন রেলস্টেশন থেকে রেল সংশ্লিষ্ট লোকেরা এসে দীর্ঘ প্রায় চার ঘণ্টা সময় ধরে বগিকে মেরামত করে রাণীনগর রেলস্টেশনে বিকল্প লাইনে রাখার পর লাইন ক্লিয়ার করা হয়। এসময় চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটি রাণীনগর রেলস্টেশনে অবস্থান করে।
এছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলাচলকারী বিভিন্ন ট্রেন বিভিন্ন স্টেশনে অবস্থান করে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে জানিয়ে তিনি বলেন, এঘটনায় কোন হতাহত হয়নি।
এম