দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার’ এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে নওগাঁয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে সার্কিট হাউজ থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক ইরফান উদ্দিন আহমেদের সভাপতিত্ব সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল। সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, নওগাঁ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ওহিদুল ইসলামসহ অন্যান্যরা।
এ সময় বিভিন্ন এনজিও, সরকারি-বেসরকারি সংস্থাগুলোর কর্মকর্তা-কর্মচারী ও নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
আরএ