দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদপুরে অভিযান চালিয়ে ২৭৮ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করেছে র্যাব। সদর উপজেলার পরানপুর এলাকায় সোমবার রাতে অভিযান চালিয়ে ফেনসিডিলগুলো জব্দ করা হয়। এ সময় একজনকে আটক করা হয়।
মঙ্গলবার সকালে র্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক কে. এম. শাইখ আকতার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তির নাম আমিনুল ইসলাম (৫২)। তিনি চুয়াডাঙ্গা জেলার হাটকালুগঞ্জ গ্রামের কালু শেখের ছেলে।
র্যাব কর্মকর্তা কে. এম. শাইখ আকতার বলেন, চুয়াডাঙ্গা জেলা হতে কিছু মাদক কারবারি নানা কৌশলে ফরিদপুর এলাকায় মাদক চালান করে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে জেলার সদর উপজেলার পরানপুর এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় চুয়াডাঙ্গা থেকে আসা একটি তিনচাকার যান নসিমন গাড়ি তল্লাশি করা হয়। এতে অভিনব কৌশলে নসিমন গাড়ির বডির ভেতরে বাক্সের মতো তৈরি করে ফেনসিডিলগুলো বহন করে আসছিল। পরে গাড়ির বডির ওপরের কাঠের পাটাতনগুলো খুলে ২৭৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এর আনুমানিক বাজার মূল্য ৮ লাখ ৩৪ হাজার টাকা। এ সময় গাড়ির চালককে আটক করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদককারবারি বলে স্বীকার করেছেন। মঙ্গলবার সকালে আটক আমিনুলকে মাদক মামলায় কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়।
আরএ