দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় কৃষক সামসুল হত্যা মামলায় ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ সময় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ২ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত।
সোমবার (০৩ জুন) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. নূরুল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মহব্বত পুর গ্রামের হাফেজ উদ্দীনের ছেলে ছাবদুল, ছাবদুলের স্ত্রী ফাতেমা বেগম, ছেলে হেলাল, আলম হোসেন, ইদ্রিস আলী, রেজাউল ইসলাম, আলম হোসেনের স্ত্রী ফারজানা বেগম, হেলাল হোসেনের স্ত্রী লিলিফা বেগম, আমেজ উদ্দীনের ছেলে হেলাল উদ্দীন ও জিয়াউল হকের স্ত্রী ফুত্তি বেগম।
আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় মহব্বত পুর গ্রামের আব্দুস সামাদ মন্ডলের ছেলে মিলন হোসেন ও বছির উদ্দীনের ছেলে আব্দুল হামিদকে খালাস প্রদান করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ৩১ অক্টোবর দুপুরে মকবুল ইসলাম তার ছেলে সামছুল ইসলাম ও আলা উদ্দিনকে নিয়ে আলুর লাগানো জমি প্রস্তুত করতে যায়। এ সময় অভিযুক্তরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেশীয় তৈরী হাসুয়া, দা, কোদাল, লোহার রড ও লাঠিসোটা সহ তাদের উপর আক্রমণ করে। এতে সামছুল ইসলাম গুরুতর আহত হলে তাকে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। এর পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
পরে নিহতের স্ত্রী মেরিনা বেগম বাদী হয়ে ১১ নভেম্বর ক্ষেতলাল থানায় ১২ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে সোমবার দুপুরে আদালত এ রায় প্রদান করেন।
এ মামলায় রাষ্ট্র পক্ষে আইনজীবী ছিলেন খাজা শামছুল আলম বুলবুল ও আসামী পক্ষে আইনজীবী ছিলেন আহসান হাবিব চপল।
এম