দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘পত্রিকা খুললেই লুটপাটের খবর, সরকার হাজার হাজার আজিজ-বেনজীর তৈরী করেছে’ বিএনপির এমন অভিযোগ সম্পর্কে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, সরকার কোন দূর্ণীতিবাজকে পৃষ্টপোষকতা করছে না। আমাদের সরকার দুর্ণীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করছে।
দুর্নীতির জন্য সরকারকে ঢালাও ভাবে অভিযোগ করার কোন সুযোগ নেই। রাষ্ট্রের উচ্চ বা নিম্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা বা কোন ব্যাক্তি যদি অনিয়ম দুর্নীতি করেন তবে গোয়েন্দা সংস্থাগুলোর প্রথম কাজ হচ্ছে তাদের সমন্ধে সঠিক তথ্য সরকারকে দেওয়া। এক্ষেত্রে গোয়েন্দাদের ব্যর্থতা হিসেবে চিন্নিত হবে।
আর বিএনপির উদ্দ্যেশে হানিফ বলেন, বিএনপির দুই শীর্ষ নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমান দূর্ণীতি, অর্থপাচার, অর্থ কেলেকারীর দায়ে অভিযুক্ত হয়ে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হয়েছে, সেই দলের নেতাদের মুখে দূর্ণীতির বিরুদ্ধে কথা বলা মানায় না।
দ্রব্যমল্যে বৃদ্ধি প্রসঙ্গে হানিফ বলেন, সারাবিশ্বেই দব্যমূল্যের দাম বেড়েছে। বাংলাদেশেও তার প্রভাব পড়েছে। দব্যমূল্য বাড়লে সবারই কস্ট হয়। তাই সরকার যতটুকু সম্ভব এটা নিয়ন্ত্রনের চেস্টা করে যাচ্ছে।
সোমবার (৩ জুন) বেলা ১২ টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিভাগীয় পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে হানিফ সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় হানিফ আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্যে ভেজাল নির্মূলে জাতিকে সচেতনতা করাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেছেন।
বাংলাদেশ নিরাপদ খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে জনসচেতনামূলক কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধূরী, ২ আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন, ৪ আসনের সংসদ সদস্য আব্দুর রউফ, বাংলাদেশ নিরপাদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান অতিরিক্ত সচিব জাকারিয়া, সদস্য অতিরিক্ত সচিব আবু নূর মো. শামসুজ্জামান, কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজা।
এম