দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সিএনজিচালক ও এক যাত্রী নিহত হয়েছেন।
সোমবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে শিবালয় উপজেলার মহাদেবপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন একই উপজেলার শিবালয় ইউনিয়নের অটোরিকশার চালক মো. আমিনুর ও ছোট আনুলিয়া গ্রামের মাইনুদ্দিনের ছেলে মো. রুবেল মিয়া।
বরঙ্গাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে মহাদেবপুর বাসস্ট্যান্ডের কাছাকাছি পাটুরিয়াগামী কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাটির সংঘর্ষ হয়। এ সময় দুইজন ঘটনাস্থলেই নিহত হন। কাভার্ডভ্যানটি দৌলতদিয়া ঘাট থেকে আটক করা হয়েছে । এ ঘটনায় আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।
এম