দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপের ভোটগ্রহণ। এ ধাপে জেলার সদর ও সাটুরিয়া উপজেলার ১৭০টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ।
আজ বুধবার (২৯ মে) সকাল ৮ টা থেকে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন শুরু হয়। বিকেল ৪ টা পর্যন্ত চলবে ভোট।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সদর উপজেলায় ১০ টি ইউনিয়ন, ১ টি পৌরসভায় মোট কেন্দ্র ১১০ টি, ভোট কক্ষ ৭৩৯, ভোটার সংখ্যা ২ লক্ষ ৭৬ হাজার ৮ শত ২৩ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৩৮ হাজার ৫৫৯ জন, নারী ১ লাখ ৩৮ হাজার ২৬৪ জন। সাটুরিয়া উপজেলায় ইউনিয়ন ৯ টি, ভোট কেন্দ্র ৬০টি, ভোট কক্ষ ৪৩৮টি, মোট ভোটার ১ লাখ ৫২ হাজার ৩৪৭ জন। এর মধ্যে পুরুষ ৭৬ হাজার ২৭৫ জন, নারী ৭৬ হাজার ০৭২ জন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো: আমিনুর রহমান বলেন, সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। কোথাও কোনো সমস্যা নেই। ভোটের পরিবেশ ঠিক রাখতে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে।
এম