দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারি বৃষ্টিপাতের কারণে বান্দরবান সদর উপজেলার লাইমীপাড়া এলাকায় একটি বেইলি ব্রিজের নিচের মাটি সরে গেছে। এজন্য বান্দরবান থেকে রুমা-থানচি সড়কে ভারি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এদিকে, ১৫ ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা।
মঙ্গলবার (২৮ মে) সকালে বান্দরবান সদরের বিভিন্ন এলাকা ঘুরে এ তথ্য জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গত ২৬ মে থেকে থেমে থেমে ভারি বৃষ্টিপাত ও সঙ্গে হালকা থেকে মাঝারি আকারের ঝড়ো হাওয়া বইছে। এতে বেশ কিছু এলাকায় বিদ্যুৎ লাইনে গাছ ভেঙে পড়ে প্রায় ১৫ ঘণ্টারও বেশি সময় ধরে জেলা সদর, থানচি, রুমা ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। পাশাপাশি দীর্ঘক্ষণ মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এসব এলাকাগুলো।
গাড়ি চালকরা জানান, ব্রিজের একপাশে গাইড ওয়াল ভেঙে গিয়ে এক পাশ দেবে যাওয়ায় যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। ফলে দুর্ঘটনা এড়াতে রুমা-থানচিতে সব প্রকার ভারি যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।
আরএ