দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
৩৬ ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৈরি আবহাওয়া ও বৃষ্টির কারণে নৌপথে দুর্ঘটনা এড়াতে রবিবার (২৬ মে) রাত সাড়ে আটটা থেকে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৮ মে) আবহাওয়া অনুকূলে আসায় সকাল ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয় এই দুই নৌপথে।
বিআইডব্লিউটিসি এর আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ মো. খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৈরি আবহাওয়া ও বৃষ্টির কারণে নৌপথে দুর্ঘটনা এড়াতে রবিবার রাত সাড়ে আটটা থেকে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। মঙ্গলবার (২৮ মে) আবহাওয়া অনুকূলে আসলে সকাল ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয় এই দুই নৌপথে।
ঘাটে অবস্থান করা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী নদী পাড় করা হচ্ছে বলে জানান তিনি।
এম