দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের সীমান্তবর্তী রাংটিয়া রেঞ্জের আওতাধীন নলকুড়া ও কাংশা ইউনিয়নে বাসিন্দাদের মাঝে বন্য হাতি তাড়াতে টর্চ লাইট বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ মে) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে রাংটিয়া রেঞ্জ কার্যালয়ে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলাম।
বিতরণ অনুষ্ঠানে দুইটি সীমান্ত ইউনিয়নের ৪০জন ব্যক্তিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪০টি টর্চ লাইট প্রদান করা হয়।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় প্রমুখ।
এম