দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। আজ ২৫ মে শনিবার দুপুরে শহরের এলএসডি গোডাউনের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তার কার্যালয়ে এ ধান চাল সংরক্ষণ উদ্বোধন করেন স্থানীয় স্বতন্ত্র সাংসদ ছানুয়ার হোসেন ছানু।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমতের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ নাজমুল হক ভূঁইয়া ও সদর উপজেলার চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, চেম্বার অফ কমার্স এর সভাপতি আসাদুজ্জামান রওশন, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
জেলায় এবার ৩২ টাকা কেজি দরে ১০ হাজার ৩৬৬ মেট্রিক টন ধান এবং ৪৫ টাকায় ২১ হাজার ২১৩ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জেলা খাদ্য অফিস সূত্র জানায়।
এম