দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের নকলা এবং নালিতাবাড়ী উপজেলার ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ৮টার আগে থেকেই ভোটাররা এসে ভোটার নাম্বার বের করে লাইনে দাঁড়াতে দেখা যায়।
গত ৮ মে অনুষ্ঠিত জেলায় প্রথম দফার নির্বাচনে দুটি উপজেলায় ভোটার উপস্থিতি খুবই কম থাকলেও দ্বিতীয় দফায় দুটি উপজেলায় অনুষ্ঠিত ভোট গ্রহণের দিন ভোটার সংখ্যা তুলনামূলক ভাবে একটু বেশি লক্ষ্য করা যায়। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি আরো বাড়বে বলে স্থানীয়রা জানায়।
এদিকে উৎসবমুখর, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে জেলা রিটার্নি কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী এবং স্টাইকিং ফোর্স নিয়োজিত রয়েছে। প্রতিটা ইউনিয়নের দেয়া হয়েছে একজন করে ম্যাজিস্ট্রেট।
নকলা এবং নালিতাবাড়ী উপজেলায় চেয়ারম্যান, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ১৮ হাজার এবং ভোট কেন্দ্র রয়েছে ১৬২টি।
এম