দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ায় দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা মোঃ ফারুককে বিএনপি থেকে বহিস্কার করা হয়েছে।
বুধবার (২২ মে) বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে এবং দলীয় সিদ্ধান্ত অমান্য করায় দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।
বহিষ্কার হওয়া মো.ফারুক আগামী ৫ জুন অনুষ্ঠেয় চতুর্থ ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে নির্বাচন করছেন।
উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বলেন,সবাইকে দলীয় শৃঙ্খলা মেনে চলতে হবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কর্মকাণ্ডে জড়ানো যাবে না।
এ বিষয়ে জানতে চাইলে, মো.ফারুক বলেন, আমি কখনও বিএনপিতে ছিলাম না। সাবেক উপদেষ্টা হিসেবে আমার যে নাম আসছে, সে নামের সাথে আমার নামের কোন মিল নেই। আমার নাম ফারুক আহামদ। এখানে মো. ফারুক নামের কাউকে শোকজ ও বহিস্কার করেছে। সর্বোপরি, আমার বিরুদ্ধে বিএনপি'র সাবেক সভাপতি শফিকুল ইঞ্জিনিয়ার এসব ষড়যন্ত্র করছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলায় আটজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে উপজেলা আওয়ামী লীগের ৭ জন, উপজেলা বিএনপি'র সাবেক উপদেষ্টা জনাব মো.ফারুকও রয়েছেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৯ মে ছিল। প্রতীক বরাদ্দ দেওয়া হয় হয়েছে ২০ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৫ জুন।
এম